যে ৭ কারণে সকালে খাবেন চিয়াসিড ও বিটরুটের পানি.
সকালে আপনি কী খেয়ে দিন শুরু করছেন, সেটার ওপর নির্ভর করে সারা দিনের স্বাস্থ্য। অন্ত্রের স্বাস্থ্য থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ, অনেক কিছুই নির্ভর করে দিনের প্রথম পানীয় বা খাবারের ওপর। এ রকমই একটি পানীয় বিটরুট ও চিয়াসিড ভেজানো পানি। বিটরুটের রস ও চিয়াসিড দিয়ে তৈরি এই পানীয় সামগ্রিক স্বাস্থ্যের জন্যই উপকারী। দুটি উপকরণে মেশানো এই মিশ্রণ পানিশূন্যতা রোধ করবে। পুষ্টিতেও ভরপুর। এতে বি৯ (ফোলেট), ভিটামিন সি, আয়রন ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় আরও কিছু খনিজ উপাদান আছে। এ ছাড়া এই পানীয় রক্তপ্রবাহ উন্নত করে, রক্তচাপ কমায় ও কর্মশক্তি বাড়ায়। এত সব গুণের বাইরে শুধু চিয়াসিডেই আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আঁশ, আমিষ ও অন্যান্য খনিজ উপাদান।
২ টেবিল চামচ চিয়াসিডে যা থাকে
সাধারণত সকালে ২ টেবিল চামচ চিয়াসিড খেতে বলা হয়। এতে পাবেন ১৩৮ ক্যালরি, ৪ দশমিক ৭ গ্রাম আমিষ, ১২ গ্রাম কার্বোহাইড্রেট ও ১০ গ্রাম আঁশ।
বিটরুটের রসে যা পাবেন
১ কাপ বিটরুটের রসে পাবেন ৫৮ ক্যালরি, ২ দশমিক ২ গ্রাম আমিষ, শূন্য দশমিক ২ গ্রাম চর্বি, ১৩ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ দশমিক ৮ গ্রাম আঁশ ও ৯ দশমিক ২ গ্রাম শর্করা। বিটরুটে আছে ফোলেট, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ। বিটরুট রক্তপ্রবাহ উন্নত করে হৃৎপিণ্ড ভালো রাখে, শক্তি বাড়ায় ও রক্তচাপ কমায়। ফলে সব মিলিয়ে বিটরুটকে বলা হয় ‘সুপার ফুড’।



0 Comments