নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান.

নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালে
নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালে
ছবি: প্রথম আলো

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশে যাত্রা করেন। বেলা ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান তাঁরা। এ সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তাঁদের সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে মা খালেদা জিয়াকে আলিঙ্গন তারেক রহমানের। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালে
বিমানবন্দরে মা খালেদা জিয়াকে আলিঙ্গন তারেক রহমানের। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকালে
ছবি: যুক্তরাজ্য বিএনপির সৌজন্যে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে।

Post a Comment

0 Comments