ডাক্তার দেখানো শেষে কর্মস্থলে ফেরা হলো না কনস্টেবল আরিফুলের.
রাজধানীর কাকরাইলে বাসের চাপায় আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১ জানুয়ারি) বিকেলের দিকে বাসচাপায় আহত হন ওই পুলিশ সদস্য। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

0 Comments