ফাইনালে তামিম যেখানে বাকিদের চেয়ে এগিয়ে.

 

ফাইনালে তামিম যেখানে বাকিদের চেয়ে এগিয়ে

তামিম ইকবাল
তামিম ইকবালপ্রথম আলো

বিপিএল ফাইনাল নিয়ে চিটাগং কিংসের গেম প্ল্যানিংয়ে নিশ্চয়ই ব্যাপারটি আলোচনায় এসেছে। ফাইনালে প্রতিপক্ষ ফরচুন বরিশালের সেরা ব্যাটসম্যানটি কে?

ফাইনালের পরিসংখ্যান বলছে চট্টগ্রামেরই ছেলে এবং বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৩ ইনিংসে ৩৫৯ রান নিয়ে এবারের বিপিএলে তামিমই বরিশালের সবচেয়ে সফল ব্যাটসম্যান। ফাইনালে তাঁকে নিষ্ক্রিয় রাখা কিংবা দ্রুত আউট করাটা হবে বোলিংয়ে নেমে চিটাগংয়ের প্রথম লক্ষ্য।


Post a Comment

0 Comments