ঢাকার আকাশে আজ রোদের হাসি,তাপমাত্রা বেড়েছে নানা জেলায়


আজ মঙ্গলবার সকালেই ঢাকায় এমন রোদের হাসি দেখা গেছে। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলাছবি: ফাতেমা তুজ জোহরা

টানা প্রায় দুই দিন পর ঢাকার আকাশে রোদের হাসি। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশা কমতে শুরু করেছে । দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমেছে।

সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরও। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কমবেশি এমনটাই থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এরপর দেশের অন্তত তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এই বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। পরে তা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

Post a Comment

0 Comments