সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নকিব আশরাফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা ৬টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ ৫ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। ড. আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জন উপদেষ্টা এবং ঢাবির ৩ জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসানাতের মুক্তির বিষয়ে করজোড়ে অনুরোধ করে মুক্ত করে আনে।
নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে দুই ঘণ্টা উপুড় করে ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত করা হয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লাতেই অবস্থান করছিলেন তিনি।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে।
0 Comments